বিমানে ২৫টি খালি পদে নিয়োগ

biman-bangladesh-airlines20150219190517গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের ২৫টি খালি পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আবেদনের যোগ্যতা
যে কোনও বিষয়ে কমপক্ষে স্নাতক থাকতে হবে।
স্নাতক পর্যন্ত অন্তত একটি প্রথম শ্রেণি থাকতে হবে/ জিপিএ ৪.০০ এর স্কেলে ৩.০০ এবং ৫.০০ এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও’ লেভেলে গড়ে সি গ্রেড থাকতে হবে (সেরা পাঁচ বিষয়ে), এ লেভেলে গড়ে থাকতে হবে ডি (সেরা দুটি বিষয়ে)।

শিক্ষা জীবনে কোনও তৃতীয় শ্রেণি থাকলে সেই আবেদনপত্র গ্রহণ করা হবে না। (জিপিএ ৪.০০ এর স্কেলে ২.০০ ও ৫.০০ এর স্কেলে ২.২৫ তৃতীয় শ্রেণি বলে গণ্য হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে সেরা পাঁচ বিষয়ে ডি-এর কম ও এ লেভেলে সেরা দুটি বিষয়ে গড়ে ‘ই’ এর কম থাকলে।)

যে সব যোগ্যতা থাকলে এগিয়ে থাকবেন

এয়ারলাইন ডিপারচার কন্ট্রোল সিস্টেম বিষয়ক কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলোর বিস্তারিত জ্ঞান।

ইংরেজিতে কথাবার্তায় সাবলীল হলে।

বিকাল, সন্ধ্যা, রাত, সাপ্তাহিক ছুটি এমনকি ছুটির দিনেও কাজ করতে আগ্রহী হলে।

চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা

সম্পূরক ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

৪ আগস্ট মোতাবেক আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সের সীমা ৩২ বছর।

চাকরির ধর

অস্থায়ী। যোগ্যদের প্রথমে ৮৯ দিনের জন্য নিয়োগ দেওয়া হবে। এরপর প্রয়োজনে আবারও একই সময়কালের জন্য নিয়োগ দেওয়া হতে পারে।

বেতন

প্রতিদিন ৪২৫ টাকা ও আলাদা ১০০ টাকা খাবার খরচ দেওয়া হবে।

আবেদনের সময়সীমা

আবেদনকারীকে অবশ্যই চার আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। চার আগস্টের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের www.biman-airlines.com/corporate/jobs ওয়েব ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করে উল্লেখিত কাগজপত্র সহযোগে ‘ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ বিমান লিমিটেড, হেড অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯’ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ২৫০ টাকা পোস্টাল অর্ডার যুক্ত করতে হবে।

সূত্র: ডেইলি স্টার।

বিস্তারিত

1469088903-B1

 biman 2