পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬ নং গ্রেড অনুযায়ী।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড মিনিটে কমপক্ষে ২০ শব্দ হতে হবে।
কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী।
আবেদনের শেষ তারিখ:
২৪ আগস্ট, ২০১৬
সর্বোচ্চ বয়সসীমা
২৪ আগস্ট মোতাবেক ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনীদের ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
ব্যক্তিগত বৃত্তান্তের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, নিজের ও মা/বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি টাওয়ার (৫ম তলা), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা- ১২০৭
আবেদন পত্রের সঙ্গে নাম ও ঠিকানা উল্লেখপূর্বক একটি ফেরত খাম ও একটি দশ টাকা মূল্যের ডাকটিকিট প্রেরণ করতে হবে। যেটি প্রবেশপত্র প্রেরণ করতে ব্যবহার করা হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রকল্প পরিচালক, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট এর অনুকুলে ১০০ ট্রেজারি চালান পাঠাতে হবে। (কোড- ১-২৮০১-০০০১-২০৩১)।
বিস্তারিত
সূত্র: সমকাল