বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট ব্যাচে (চতুর্থ গ্রুপ) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
পদের নাম : জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার
যোগ্যতা
এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে পাস।
ইংলিশ মিডিয়ামের ছাত্রদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ন্যূনতম ৪টি বিষয়ে এ-গ্রেড ও ২টি বিষয়ে বি-গ্রেড এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে বি-গ্রেড।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি)/সমমানের কৃতকার্যতা।
সরবরাহ শাখার ক্ষেত্রে প্রার্থীদের জিপিএ ৪.৫ পেয়ে এসএসসি ও এইচএসসি (ব্যবসায় শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকে হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।
আবেদনের শেষ তারিখ
১০ আগস্ট ২০১৬
আবেদন প্রক্রিয়া
নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd থেকে অনলাইনে আবেদন করা যাবে।
বিস্তারিত
সূত্র : বাংলাদেশ প্রতিদিন