পরিকল্পনা কমিশনে চাকরি, নিয়োগ পাবেন একজন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা কমিশন। প্রতিষ্ঠানটি একটি পদে একজনকে নিয়োগ দেবে। পদটিতে আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: পরিকল্পনা কমিশন
প্রকল্পের নাম: সরকারি বিনিয়োগ অধিকতর কার্যকর করার জন্য সেক্টর পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন।

পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ০১
বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
বেতন গ্রেড: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৩ গ্রেডে বেতন প্রদান করা হবে।
যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন।

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, সরকারি বিনিয়োগ অধিকতর কার্যকর করার জন্য সেক্টর পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন শীর্ষক প্রকল্প, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রকল্প অফিস, পরিকল্পনা কমিশন চত্বর, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

ছবি: সংগৃহীত