পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদসংখ্যা অনির্ধারিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের খুলনা ও বাগেরহাট কোর্টে চলমান মামলা পরিচালনার স্বার্থে প্যানেল আইনজীবী নিয়োগের লক্ষ্যে খুলনা ও বাগেরহাট কোর্টের আইনজীবীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।

পদের সংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩ বছর
বেতন: বোর্ড থেকে নির্ধারিত ফি প্রদান করা হবে।

যোগ্যতা: খুলনা ও বাগেরহাট আদালতে দেওয়ানী, ফৌজদারি, মানিস্যুট, চুক্তি আইনসহ অন্যান্য মোকদ্দমা পরিচালনার কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম দেখুন বিজ্ঞাপনে:

.

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন