অষ্টম শ্রেণী ও এসএসসি পাসে সরকারি চাকরির সুযোগ

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: গাড়িচালক (ভারী)
পদসংখ্যা: ০৪ 
কাজের ধরণ: ফুলটাইম
কর্মস্থল: রাঙ্গাদিয়া, চট্টগ্রাম
বেতন স্কেল:  ৯,৭০০-২৩,৪৯০ টাকা 
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে। ভারী গাড়ি চালানোর লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: গাড়িচালক (হালকা)
পদসংখ্যা: ০২
কাজের ধরণ: ফুলটাইম
কর্মস্থল: রাঙ্গাদিয়া, চট্টগ্রাম
বেতন স্কেল- ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে। হালকা গাড়ি চালানোর লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২০টি
কাজের ধরণ: ফুলটাইম
কর্মস্থল: রাঙ্গাদিয়া, চট্টগ্রাম
বেতন স্কেল- ৮,২৫০-২০,০১০ টাকা  
আবেদন যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। সেনাবাহিনী বা পুলিশ বাহনী বা আনসার বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে রানিং সিসিসহ অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্রের সত্যয়িত ফটোকপি ও ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন ফি: ২০০ টাকা

ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডিএপিএফসিএল, রাঙ্গাদিয়া, আনোয়ারা, চট্টগ্রাম ঠিকানায় পাঠাতে হবে।