ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস-এর শূন্য পদে জনবল নিচ্ছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ০৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পোজিটর গ্রেড-১
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। কম্পোজ কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জার্নাল বই ও বিভিন্ন ধরনের ছাপাকার্যের এস্টিমেট করার যোগ্যতা থাকতে হবে। কোনও স্বনামধন্য প্রেস, পত্রিকা বা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে ন্যূনতম ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: মেশিনম্যান গ্রেড-১
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাসসহ অলিভার-৬৬ ই জেড,ব্র্যান্ড: সাকুরাই (জাপান) অফসেট মেশিন চালনায় পারদর্শী হতে হবে এবং ৪ রং-এর ছাপা কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: কাটিংম্যান
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। পোলার কাটিং মেশিন (জার্মানি) অটো গ্লু মেশিন, অটো স্টিচিং, অটো সুইং,অটো ফোল্ডিং মেশিন চালনা এবং মেকানিক্যাল কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রার-এর অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার এবং সকল সনদপত্রের সত্যায়িত কপিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে পৌছাঁতে হবে।
সূত্র: সমকাল, ২৯ অক্টোবর, ২০২১