খুলনা শিপইয়ার্ডে আকর্ষণীয় বেতন চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ০৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী নৌস্থপতি
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ২০,৯০০-৩২,৫৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
যোগ্যতা: যেকোনও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিষয়ে স্নাতক পাস। প্রোডাকশন-এ ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ০১
বেতন: ১৫,২০০-২৩,৬৮০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা ১ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর।

পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
পদসংখ্যা: ০১
বেতন: ১৫,২০০-২৩,৬৮০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা ১ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখপূর্ব আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।
আবেদন ফি: ৩০০ টাকা

সূত্র:বাংলাদেশ প্রতিদিন, ২৯ অক্টোবর, ২০২১