লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টে চাকরি

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট ( ব্লাস্ট ) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্যারা লিগ্যাল প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার
পদসংখ্যা: ০৫
কাজের ধরন: ফুলটাইম
কর্মস্থল- চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, খুলনা ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন