কোহিনূর কেমিক্যালে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

যোগত্যা: যে কোনও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ ফলিত রসায়ন/ মাইক্রোবায়োলজিতে অনার্স এবং স্নাতকোত্তর। কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিফট ডিউটির জন্য মানসিক ও শারীরিক ফিট থাকতে হবে। কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান থাকেতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এইচআরএম এবং প্রশাসন বিভাগ, কোহিনূর কেমিক্যাল কো. (বিডি) লি.৩৬, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও/এ, ঢাকা-১২০৮, এই ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
অথবা বিডিজবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন।