দক্ষিণ কোরিয়া ভিত্তিক উরি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসের ট্রেড ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ৩০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার/ সিনিয়র অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বছরে দুইটি উৎসব ভাতা, ব্যাংকের নিয়ম অনুসারে লিভ অ্যালাউন্স, বার্ষিক ইনক্রিমেন্ট, জীবন বিমার সুবিধা প্রদান করা হবে।
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বছরে দুইটি উৎসব ভাতা, ব্যাংকের নিয়ম অনুসারে লিভ অ্যালাউন্স, বার্ষিক ইনক্রিমেন্ট, জীবন বিমার সুবিধা প্রদান করা হবে।
যোগ্যতা: হিউম্যান রিসোর্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। রিক্রুটমেন্ট স্পেশালিস্ট/ এইচআর বিজনেস পার্টনার/ এইচআর জেনারেলিস্ট হিসেবে ৩ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা হেড অব হিউম্যান রির্সোসেস, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার, ৬৫ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, এই ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।