সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২২ জানুয়ারি পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
বয়সসীমা: ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
বেতন: ১৭৩৪৫ টাকা।
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দ লিখতে জানতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।
ঠিকানা : প্রকল্প পরিচালক ‘সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প’ সেতু ভবন, নিউজ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১২।
সূত্র: ইত্তেফাক, ২৫ ডিসেম্বর ২০২১