বাংলাদেশ সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের নাম: ২য় ব্যাচে (মার্চ-মে, ২০২২) ইন্টার্নশিপ প্রোগ্রাম
প্রোগ্রামের মেয়াদ: ৩ মাস
পদসংখ্যা: নির্ধারিত নয়
ভাতা: নিয়মিত কর্মসম্পাদন ও এক্সপোজার ভিজিট এর জন্য ইন্টার্নদের মাসিক জনপ্রতি ১০ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে।
যোগ্যতা:
১. বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি সংক্রান্ত বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ বা সদ্য উত্তীর্ণ (পাশ করার পর দুই বছরের অধিক নয়) হতে হবে।
২. আবেদনকারীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
৩. জ্বালানি বিষয়ক বিভিন্ন সফটওয়্যারের উপর দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে অনাপত্তি সনদ গ্রহণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, স্রেডা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম http://sreda.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।