লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ' অফিস সহায়ক' ও 'ইউনিয়ন পরিষদ সচিব' পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহীরা আগামী ১০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৭
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ এর তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ৬ ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা http://dclakshmipur.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।