১৭ জনের সরকারি চাকরির সুযোগ

বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সাতটি শূন্য পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড:১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। 

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

পদের নাম: হিসাব নিরীক্ষক (অডিটর)
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে।

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
গ্রেড-২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ৮ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এখানে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:ওয়াক্ফ প্রশাসক, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়, ৪, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে