সরকারি চাকরির খবর

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একাধিক পদে জনবল নিচ্ছে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের চার পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ৩০ মার্চ শুরু হয়ে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। 

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
গ্রেড-১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদের নাম:  সহকারী গ্রন্থাগারিক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪:
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম:  অফিস সহায়ক
পদসংখ্যা: ১২
গ্রেড-২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২২ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://probashi.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে