সরকারি চাকরির খবর

১৪ জনকে চাকরি দেবে সরকারি একটি প্রতিষ্ঠান, বেতন সর্বোচ্চ ৩০ হাজার

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দুই পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
যোগ্যতা: সার্ভেয়ারশিপে সার্টিফিকেট থাকতে হবে।

পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ দুই বছর মেয়াদি ট্রেড-কোর্স পাস।

বয়সসীমা : ৩ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://badc.teletalk.com.bd -এ গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৫০০ টাকা
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে