অর্থ মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের পাঁচ পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ৭ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৬ মে বিকাল ৫টা পর্যন্ত।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৪
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগের কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
পদের নাম: ক্যাশ সরকার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
গ্রেড: ১৭
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৯
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা https://ird.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।