চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, ইসলামি ব্যাংকিং শাখায় নিয়োগ

ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইসলামিক ব্যাংকিং ডিভিশনে ১২জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এসও-এফএভিপি, ইসলামিক ব্যাংকিং ডিভিশন
পদসংখ্যা: ১২জন
কর্মস্থল: বাংলাদেশের যে কোনও স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: যে কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন