ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি দুই ক্যাটাগরিতে মোট ৪৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২৭
ইলেকট্রিক্যাল বিভাগে ১৮ জন, মেকানিক্যাল বিভাগে ৫, সিভিল বিভিাগে ১ এবং কম্পিউটার বিভাগে ৩ জন।
বেতন স্কেল: ৫১,০০০ টাকা
যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২১
ইলেকট্রিক্যাল বিভাগে ১৪ জন, মেকানিক্যাল বিভাগে ৪ জন, সিভিল বিভাগে ১ জন এবং কম্পিউটার বিভাগে ২ জন।
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা
যোগ্যতা: যে কোনও স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/ কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
বয়সসীমা: ৩০ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের www.wzpdcl.gov.bd ওয়েবসাইট অথবা https://jobs.wzpdcl.gov.bd:6780/ থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন, ওজোপাডিকো, বিদ্যুৎ ভবন, ৩৫-বয়রা মেইন রোড, খুলনা-৯০০০।
আবেদন ফি: সহকারী প্রকৌশলী পদের জন্য ৮০০ টাকা এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৭০০ টাকা।