অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক স্থায়ী পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১
বয়সসীমা: ৪০ থেকে ৬০ বছর
বেতন: ৮১,৭৬০ টাকা
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি। কমপক্ষে ১২ বছরের কর্ম-অভিজ্ঞতা অথবা যে কোনও প্রকৌশল বিভাগ অথবা কর্তৃপক্ষ অথবা সমমানের প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পর্যায়ের জ্যেষ্ঠ প্রকৌশলী (সিভিল) অথবা অবসরপ্রাপ্ত অনুরূপ পুর প্রকৌশলী হতে হবে।
পদের নাম: ইঞ্জিনিয়ার ইনফ্রাস্ট্রাকচার
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: ৫৮,৫০০ টাকা
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) অথবা সমমানসহ সাত বছরের অভিজ্ঞতা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠাতে হবে। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), গ্রামীণ ব্যাংক ভবন (লেভেল-১৩), মিরপুর-২, ঢাকা-১২১৬।