আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চুক্তিভিত্তিক চাকরি, বেতন ১৪৯০০০ টাকা

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহীরা ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক, ৬২ বছর বয়স পর্যন্ত এ চুক্তি নবায়নযোগ্য)
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর
বেতন: ১,৪৯,০০০ টাকা

যেসব যোগ্যতা চাওয়া হয়েছে:

> ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি।
> কোনও প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজার পদে (ডিজিএম বা সমপদ) অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
> অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
> সরকারি ফাইন্যান্সিয়াল আইন, পিপিএ, পিআরআর জানতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের www.apscl.gov.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরমের মাধমে আবেদন করতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল–৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন