সোনারগাঁও জাদুঘরে চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে । প্রতিষ্ঠানটি তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: ২০ অক্টোবর ২০২২, ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোটায় ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকবে তারাও আবেদন করতে পারবেন।

যোগ্যতা: কোনও স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন  প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bfacf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যেমে আবেদন করতে পারবেন। আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জ ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা।