ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি চার ক্যাটাগরিতে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ২৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: স্টোর অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যোগ্যতা: বিদ্যুৎ বা যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা।

পদের নাম: ফার্মাসিস্ট
পদ সংখ্যা: ১
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
যোগ্যতা: হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা।

পদের নাম: সহকারী টেকনিশিয়ান
পদসংখ্যা: ৭
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা।

পদের নাম: ওটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: প্যারা মেডিকেল বিষয়ে তিন বছরের ডিপ্লোমা।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি: স্টোর অফিসার পদের জন্য ১০০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকা।