বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি গবেষণা সহযোগী পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)
পদসংখ্যা: নির্ধারিত নয়
মাসিক বেতন: ৫৫,০০০ টাকা
যোগ্যতা: সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.৬০ সহ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা career@cpd.org.bd -এই ঠিকানায় সিভি ই-মেইল করতে পারবেন। বিস্তারিত আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।