বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৯ম ও ১০ম গ্রেডে মোট ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১.পদের নাম: মেডিকেল অফিসার
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক
পদসংখ্যা: ১
গ্রেড: ৯ম

২. পদের নাম: সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)
ব্যাংকের নাম: জনতা ব্যাংক
পদসংখ্যা: ২১
গ্রেড: ৯ম

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
ব্যাংকের নাম: পল্লী সঞ্চয় ব্যাংক
পদসংখ্যা: ১
গ্রেড: ৯ম

৪. পদের নাম: সিনিয়র অফিসার (আইন)
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক
পদসংখ্যা: ১৭
গ্রেড: ৯ম

৫. পদের নাম: আইন অফিসার
আর্থিক প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যা করপোরেশন
পদসংখ্যা: ১০
গ্রেড: ৯ম

৬. পদের নাম: প্রকৌশলী সিভিল/ সহকারী প্রকৌশলী (সিভিল)
ব্যাংকের নাম: সোনালী ব্যাংকে ৮ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬, কর্মসংস্থান ব্যাংকে ১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ৬, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১, পল্লী সঞ্চয় ব্যাংকে ১ জন।
পদসংখ্যা: ২৩
গ্রেড: ৯ম

৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক
পদসংখ্যা: ২
গ্রেড: ৯ম

৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
ব্যাংকের নাম: সোনালী ব্যাংকে ৭ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ৫
পদসংখ্যা: ১২
গ্রেড: ১০ম

৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
ব্যাংকের নাম: পল্লী সঞ্চয় ব্যাংক
পদসংখ্যা: ২
গ্রেড: ১০ম

১০. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পূর্ত)
ব্যাংকের নাম: পল্লী সঞ্চয় ব্যাংক
পদসংখ্যা: ২
গ্রেড: ১০ম

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি:২০০ টাকা।