বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে সাতজনকে নিয়োগ দেবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩০ এপ্রিল ২০২৩, বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোরস/ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং)
পদসংখ্যা: ৩
বেতন ও সুযোগ-সুবিধা: মূল বেতন ৫২,০০০ টাকা। এছাড়াও বাসা ভাড়া, মেডিক্যাল সুবিধা, বোনাস, সিপিএফ ও গ্র্যাচুইটিহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে।
২. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোরস/ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং)
পদসংখ্যা: ৪
বেতন ও সুযোগ-সুবিধা: মূল বেতন ৪০,০০০ টাকা। এছাড়াও বাসা ভাড়া, মেডিক্যাল সুবিধা, বোনাস, সিপিএফ ও গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা http://bifpcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদন ফি: ১,০০০ টাকা।