ঢাকাস্থ কানাডা হাইকমিশনে চাকরি, অফিস সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

ঢাকাস্থ হাইকমিশন অব কানাডা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা: ১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ২৮,৫০,২৩১ টাকা

যেসব যোগ্যতা চাওয়া হয়েছে:
> যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
> সরকারি বা বেসরকারি সংস্থা/আন্তর্জাতিক দাতা সংস্থায় অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
> ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ডেভেলপ, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
> ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্টে রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, রিপোর্ট লেখা, উপস্থাপনার কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
> সুপারভাইজার বা নেতৃত্বের পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
> বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত আরও জানতে এখানে ক্লিক করুন