যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

যমুনা ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়সসীমা: ২৭ এপ্রিল ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনও স্থান

বেতন: এক বছর প্রবেশনকালে ম্যানেজমেন্ট ট্রেইনি পদের মাসিক বেতন ৬০ হাজার টাকা ও প্রবেশনারি অফিসার পদের মাসিক বেতন ৪৫ হাজার টাকা। প্রবেশনকাল শেষে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার যথাক্রমে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার (জেনারেল) পদে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাসহ বেতন-ভাতা প্রাপ্য হবেন।

যোগ্যতা: যেকোনও বিষয়ে ন্যুনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

শর্ত: নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে ন্যুনতম পাঁচ বছর চাকরির নিশ্চয়তা দিয়ে বন্ডে সই করতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা যমুনা ব্যাংকের ওয়েবসাইট https://www.jamunabankbd.com/career—এ গিয়ে আবেদন করতে পারবেন।