নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৩ ক্যাটাগরির পদে মোট ৬১ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে বিকাল পাঁচটা পর্যন্ত।
১. পদের নাম: সহকারী পরিচালক (ট্রাফিক)
পদসংখ্যা: ৫
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৩. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
৪. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ২
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৫. পদের নাম: অডিট অফিসার
পদসংখ্যা: ২
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: বাণিজ্যে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৪
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যোগ্যতা: এসএসসি পাসসহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
৭. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
৮. পদের নাম: ট্রাফিক পরিদর্শক
পদসংখ্যা: ৩
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
৯. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৮
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
১০. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
১১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
১২. পদের নাম: ওয়্যারহাউস/ইয়ার্ড সুপারিনটেনডেন্ট
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ৭ মে ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। কোটায় ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bsbk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।