একাধিক পদে চাকরি দেবে পানি উন্নয়ন বোর্ড

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচ ক্যাটাগরির পদে মোট ৫৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৮ মে বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/বিদ্যুৎ)
পদসংখ্যা: ২২
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
যোগ্যতা: যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।

২. পদের নাম: গবেষণা কর্মকর্তা ( অর্থনীতি)
পদসংখ্যা: ০৫
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
যোগ্যতা: অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি।

৩. পদের নাম: জিওলজিস্ট
পদসংখ্যা: ০৪
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
যোগ্যতা: ভূ-তত্ত্ব বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি।

৪. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/বিদ্যুৎ)
পদসংখ্যা: ১৫
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
যোগ্যতা: যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোম ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

৫. পদের নাম: সহকারী রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সার্ভে ও সেটেলমেন্ট কাজে অন্যূন ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অথবা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাসসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা orms.bwdb.gov.bd/orms ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: সমকাল, ২৭ এপ্রিল ২০২৩।