আনসার ব্যাটালিয়নে চাকরির আবেদন যেভাবে করবেন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪১৮টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসার পদে শুধু পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহীরা ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ৩১ মে ২০২৩ তারিখে ১৮ থেকে ২২ বছরের মধ্যে থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:
উচ্চতা: সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৪৭ দশমিক ১৭৩ কেজি।
বুকের মাপ: সাধারণ ও অন্যান্য প্রার্থীর জন্য ৩২-৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: সব প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আবেদন করবেন যেভাবে
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। লিংকটির জন্য এখানে ক্লিক করুন

নিবন্ধন ফি: ২০০ টাকা।

প্রার্থী বাছাই প্রক্রিয়া
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভিআর-সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
যেমব কাগজপত্র জমা দিতে হবে

ভাতা ও সুযোগ-সুবিধা

ভাতা ও সুযোগ-সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন