অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি চাকরি, শর্ত ধূমপান করা যাবে না

আকিজ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর ও অ্যাডমিন বিভাগে লোকবল নেবে। পদটিতে আবেদনের শর্তে বলা হয়েছে অধূময়ী হতে হবে। আগ্রহীরা ৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়সসীমা:  ২৫-২৭ বছর
প্রার্থীরা ধরন: শুধুমাত্র পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনও স্থান

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২৮০০০-৩০০০০ টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, মেডিকেল অ্যালায়েন্স, দুপুরের খাবার ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যোগ্যতা: এইচআরএম বিষয়ে এমবিএ ডিগ্রি। সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ধূমপান করা যাবে না।

আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন