ঢাকাস্থ মার্কিন দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ভাউচার এক্সামিনার পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ১৭ জুন, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ভাউচার এক্সামিনার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: স্থায়ী
কর্মঘণ্টা: সপ্তাহে ৪৫ ঘণ্টা।
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯০ হাজার টাকা। এছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
যোগ্যতা: বাণিজ্য বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।