বেসরকারি একটি ব্যাংকে চাকরি, বয়সসীমা ২৮ থেকে ৫০ বছর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৫০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা

যোগ্যতা: ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন