বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে মোট ৭ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ৬ আগস্ট সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

২. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা বা ভারী বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং মোটরগাড়ি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ২০ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://www.sec.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।