আগোরায় এসএসসি পাসে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

দেশের শীর্ষস্থানীয় সুপার শপ আগোরা লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সেলসম্যান পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলসম্যান
পদসংখ্যা: ৫০টি 
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর 
চাকরির ধরন: ফুল টাইম

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭,৫০০-৯,০০০ টাকা। সরকারি ছুটির দিনের ভাতা, সেলস ইন্সেন্টিভ, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসহ অন্যান্য সুবিধা রয়েছে।

কর্মস্থল: ঢাকা (উত্তরা, কাকরাইল, গ্রীন রোড, গুলশান, ধানমন্ডি, বনশ্রী, মোহাম্মদপুর, সেগুনবাগিচা)। 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। ভালো আচরণ, কঠোর পরিশ্রমী, বিক্রয় লক্ষ্য, গ্রাহক পরিষেবা, বিক্রয়কর্মী, স্মার্ট হতে হবে।  অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন