১ লাখ ৩৩ হাজার টাকা বেতনে ব্রিটিশ হাইকমিশনে চাকরি, যেসব যোগ্যতা লাগবে

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আইটি সাপোর্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: আইটি সাপোর্ট অফিসার
পদসংখ্যা: ১

চাকরির ধরন: ফুলটাইম
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ১,৩৩,৯১৫ টাকা
কর্মস্থল: ঢাকা

যেসব যোগ্যতা লাগবে:
> সিসিএনএ নেটওয়ার্কস, সিসিএনপি নেটওয়ার্কস, বিসিএ/কম্পটিআইএ এ‍+ ও নেটওয়ার্কস‍+ এ ডিগ্রি থাকতে হবে।
> আইটি সাপোর্ট ও কাস্টমার হ্যান্ডলিংয়ে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
> কোনও আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
> এমএস উইন্ডোজ ১০/১১ ও এমএস অফিস ৩৬৫ এ দক্ষ হতে হবে।
> টেলিফোনি ও ভিওআইপিতে অভিজ্ঞ হতে হবে।
> ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
> আইইএলটিএসে অন্তত স্কোর ৬ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।