এসএসসি পাসে চাকরি দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মী 
পদসংখ্যা: ২৫
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর। 
আবেদন ফি: ৭০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে