ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১২ ক্যাটাগরির পদে মোট ৮২ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে অন্যূন ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদ থাকতে হবে।
৪. পদের নাম: সহকারী রেকর্ড কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিস চালনায় অভিজ্ঞ হতে হবে।
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
৬. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৭. পদের নাম: সাব-সার্ভেয়ার
পদসংখ্যা: ২১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সার্টিফিকেট।
৮. পদের নাম: কম্পিউটার
পদসংখ্যা: ৩০
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৯. পদের নাম: বাউন্ডারি আমিন
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। জরিপ বিষয়ে অন্যূন ৬ মাসের ট্রেড কোর্স সনদ থাকতে হবে।
১০. পদের নাম: জিংক কারেক্টর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
১১. পদের নাম: প্রিন্টার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং টেকনোলজি) অথবা কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। প্রিন্টিং কাজে পারদর্শী হতে হবে।
১২. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিস চালনায় অভিজ্ঞ হতে হবে।
বয়সসীমা: ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ২০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।