বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স) পদে চুক্তি ভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিবিএ ও এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি। সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বড় কোনও প্রতিষ্ঠানে ফিন্যান্স/অ্যাকাউন্টস বিভাগে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ডেপুটি ম্যানেজার বা সমপদে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, প্রজেক্ট ফিন্যান্সিং, ফরেন পেমেন্ট সিস্টেম, কারেন্সি এক্সচেঞ্জ, রিস্ক ম্যানেজমেন্ট, রেগুলেটরি কমপ্ল্যায়েন্স, ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেকনোলজি বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বয়সসীমা: ৩ জুন ২০২৪ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: ৯৭,৩৭০ টাকা। এছাড়াও বাড়িভাড়া ভাতা, মেডিক্যাল সুবিধা/ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা আছে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৫), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদন ফি: ১৫০০ টাকার পে-অর্ডার করতে হতে। পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।