পদ কমিয়ে ভূমি রেকর্ডের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত ১৪ ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেবে। এর আগে গত মার্চ মাসে ৩০১৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এখন সেটি সংশোধন করে ২ হাজার ৫২৪ পদের বিপরীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কমেছে ৪৯৩টি পদ। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।

২. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৮৫
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি।

৩.পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ার
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি।

৪. পদের নাম: কম্পিউটার
পদসংখ্যা: ৮
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি।

৫. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১২
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১৭
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৮. পদের নাম: পেশকার
পদসংখ্যা: ৩৭৮
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৯. পদের নাম: রেকর্ডকিপার
পদসংখ্যা: ২৯১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১০. পদের নাম: খারিজ সহকারী
পদসংখ্যা: ৪৭৪
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১১. পদের নাম: যাঁচ মোহরার
পদসংখ্যা: ৪২২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১২. পদের নাম: কপিস্ট কাম বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৪৮০
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

১৪. পদের নাম: চেইনম্যান
পদসংখ্যা: ১৪৫
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ১২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৩ ও ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন