বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দুইটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ)/ ফ্লাইট টুয়ার্ডেস (নারী)
পদসংখ্যা: ফ্লাইট স্টুয়ার্ড ২৫টি, ফ্লাইট স্টুয়ার্ডেস ২৫টি
বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনও পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। 'ও' লেভেলে গড়ে যে কোনও ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনও ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৬৮ সে.মি. এবং নারী প্রার্থীদরে ক্ষেত্রে সর্বনিম্ন ১৬১ সে.মি.
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৯-২৫ বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে )। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে ) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর
মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনও ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনও ২টি বিষয়ে ন্য‚নতম ‘ডি’ থাকতে হবে। অথবা, স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় ১ম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, কোনও ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা থাকতে হবে।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়স। অবসরপ্রাপ্ত এনসিও/জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।