সরকারি যানবাহন অধিদফতরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি যানবাহন অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতের ১৭ ক্যাটাগরির পদে মোট ৫৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।

২. পদের নাম: মেকানিক গ্রেড-বি
পদসংখ্যা: ১৯
বেতন স্কেল:৯,৭০০-২৩,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৩৩৩
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

৪. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৭৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৬. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।

৭. পদের নাম: টাইম কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৮. পদের নাম: ইনডেন্ট সহকারী
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৯. পদের নাম: জব সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১০. পদের নাম: স্টোরম্যান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১১. পদের নাম: লেজার সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

১২. পদের নাম: স্পিডবোট চালক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: স্পিডবোট চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৩. পদের নাম: মেকানিক গ্রেড ডি
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
যোগ্যতা: (ক) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ;
(গ) সংশ্লিষ্ট ট্রেডে ২ (দুই) বছরের অভিজ্ঞতা অথবা অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিকস, মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স, অ্যাগ্রো মেশিনারি, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

১৪. পদের নাম: ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

১৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

১৬. পদের নাম: ক্লিনার/হেলপার
পদসংখ্যা: ২৯
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অটোমেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, অটো ডেন্টিং পেইন্টিং, ডায়াগনস্টিক টেকনিশিয়ান, সিএনজি ও এলএনজি কনভার্শন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইনটেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস
অথবা
কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিকস, মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://dgt.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১-১২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ১৩-১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা।

নিয়োহ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন