বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরির সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে রাজস্বখাতভুক্ত ৯ ক্যাটাগরির পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড-১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা।

২. পদের নাম: ইউডিএ
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও শর্টহ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে ৪৫ ও ৭০ শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২৩টি ও ২৮টি শব্দ লেখার গতি থাকতে হবে।

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও ইংরেজি টাইপে মিনিটে ৩৫ শব্দ ও বাংলায় ২৫ শব্দ লেখার গতি থাকতে হবে।

৫. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

৭. পদের নাম: ল্যাব এটেনডেন্ট/পিপি এটেনডেন্ট/হেলপার
পদসংখ্যা: ৫
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

৮. পদের নাম: প্লাম্বিং হেলপার
পদসংখ্যা: ৫
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

৯. পদের নাম: মালি
পদসংখ্যা: ২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://bcsir24.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: ১-৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৬-৯ নম্বর পদের জন্য ১১২ টাকা।