শিক্ষা প্রকৌশল অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতের ৭ ক্যাটাগরির পদে মোট ৬৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
১. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৭
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমান পাস।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস।
৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।
৪. পদের নাম: হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ৮
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২০
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩০৮
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩০৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ২ থেকে ৬ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।