বিটিসিএলে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৮০০

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।  প্রতিষ্ঠানটিতে দুই ক্যাটাগরির পদে মোট ১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৫ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।

১. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩৪
গ্রেড-৯
বেতন স্কেল: ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা
যোগ্যতা: অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। ন্যূনতম সিজিপিএ ৪-এর স্কেলে ২.০ এবং এসএসসি/এইচএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৫-এর স্কেলে ৩.০ থাকতে হবে।

২. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৯৭
গ্রেড-১০
বেতন স্কেল: ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, বিটিসিএলে নিয়োজীতদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://btcl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৮০০ টাকা।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে