বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সিনিয়র স্টাফ নার্স পদে মোট ৮০০ জনকে নিয়োগ দেবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১% সংরক্ষিত থাকবে। আবেদন গ্রহণ ১৫ আগস্ট শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত।
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ৮০০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেড: ১০ম
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিষ্ট্রাড হতে হবে।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bmu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৫০০ টাকা।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন