বিআইডব্লিউটিএতে চাকরি, ৩০ ক্যাটাগরির পদে ২১৪ জনকে নিয়োগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৩০ ক্যাটাগরির পদে মোট ২১৪ জনকে নিয়োগ দেবে। আবেদনগ্রহণ ৮ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।

পদের নাম ও সংখ্যাসহ বিবরণ—
১. পদের নাম: সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

২. পদের নাম: তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল)
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

৪. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

৫. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৬. পদের নাম: প্রশিক্ষক (ডেক)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৭. পদের নাম: প্রশিক্ষক (ইঞ্জিন)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৮. পদের নাম: ডুবুরি
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা

৯. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

১০. পদের নাম: কারিগরি সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

১১. পদের নাম: কারিগরি সহকারী (তড়িৎ)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

১২. পদের নাম: কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল)
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

১৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৪. পদের নাম: নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৫. পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৬. পদের নাম: মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৭. পদের নাম: শুল্ক আদায়কারী
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৮. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৯. পদের নাম: ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

২০. পদের নাম: ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

২১. পদের নাম: লস্কর
পদসংখ্যা: ২১
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা

২২. পদের নাম: মার্কম্যান
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা

২৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৪. পদের নাম: শুল্ক প্রহরী
পদসংখ্যা: ২৩
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা

২৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড
পদসংখ্যা: ২৯
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৬. পদের নাম: স্টোর হেলপার
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৭. পদের নাম:  বাস হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৮. পদের নাম:  নাইট গার্ড
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৯. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

৩০. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://www.jobsbiwta.gov.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫-৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৯-২০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২১-৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে