সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ, আবেদনে যে বিষয়গুলোয় সতর্ক থাকবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবারের বিজ্ঞপ্তি অনুসারে মোট ১০ হাজার ২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৮ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১০,২৯৯
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনের কোনও স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩২ বছর। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা https://dpe.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময় যে বিষয়গুলোর প্রতি সতর্ক থাকবেন

সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আবেদন ফি: আবেদন ফি ১০০ টাকা; টেলিটকের সার্ভিস সার্জ ও ভ্যাট ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে